ভূমিকা — Tone Problem এবং Claude-এর সমাধান
Priya একজন content creator। তিনি একই সাথে তার কোম্পানির ব্লগ, LinkedIn পোস্ট, Instagram caption, এবং quarterly report লেখেন। প্রতিটার tone আলাদা — এটাই তার সবচেয়ে বড় সমস্যা।
রিপোর্টের ভাষা ব্লগে লিখলে পাঠক ঘুমিয়ে পড়েন। Instagram-এর ভাষায় quarterly report লিখলে manager হাসবেন। প্রতিটা piece-এর আগে মাথায় "gear shift" করতে হয় — সময়সাপেক্ষ এবং ক্লান্তিকর।
তারপর একদিন সে Claude-এ একই content চারটা আলাদা tone-এ চাইলো। কয়েক সেকেন্ডেই পেলেন চারটা সম্পূর্ণ আলাদা version। তার ভাষায়, "এটা দেখে মনে হলো Claude আমার মাথার ভেতরে ছিলো।"
এই গাইডে আপনি শিখবেন কীভাবে Claude-কে writing-এর সবচেয়ে শক্তিশালী সহকারী হিসেবে ব্যবহার করবেন।
Claude-এর লেখা অন্যদের থেকে আলাদা কেন?
অনেক AI writing tool আছে। Claude-এর বিশেষত্ব কী?
Constitutional AI — কম Sycophantic
Anthropic Claude-কে তৈরি করেছে "Constitutional AI" পদ্ধতিতে। এর একটা বড় প্রভাব হলো Claude আপনাকে শুধু "বাহ, দারুণ!" বলে না। যদি আপনার লেখায় সমস্যা থাকে, Claude সেটা বলে দেবে।
অনেক AI tool সব কিছুতে রাজি হয়, সব লেখাকে "great" বলে। Claude honest feedback দেয় — এটা লেখার উন্নতির জন্য অনেক বেশি কার্যকর।
Context বোঝার ক্ষমতা
Claude আপনার audience, purpose, এবং platform বুঝে লেখা তৈরি করে। "B2B software কোম্পানির জন্য technical blog post" আর "teenager-দের জন্য ক্যারিয়ার advice" — দুটো সম্পূর্ণ আলাদা হবে, এবং Claude সেই পার্থক্যটা ধরতে পারে।
Long-form Content-এ শক্তি
সংক্ষিপ্ত caption থেকে শুরু করে ৩,০০০ শব্দের deep-dive article — Claude পুরো range cover করে। এবং long content-এ consistency ধরে রাখে, যেটা অনেক AI tool-এ দেখা যায় না।
৬টি Writing Use Case — Ready Prompts সহ
Blog Post লেখা
Topic, audience, এবং tone দিলে Claude পুরো blog post-এর outline থেকে full draft পর্যন্ত তৈরি করে দেয়।
👇 নিচের প্রম্পটটি কপি করুন — [ ] চিহ্নিত অংশগুলো নিজের তথ্য দিয়ে বদলান।
আমাকে একটা blog post লিখতে সাহায্য করো। Topic: "Remote work productivity tips for developers" Audience: Junior developers যারা ঘরে কাজ করছেন, ২-৩ বছরের experience Tone: Friendly expert — professional কিন্তু conversational, technical jargon কম Length: প্রায় ৮০০ শব্দ Structure: Introduction (hook), ৫টি tips প্রতিটায় real example সহ, Conclusion শুরুতে শুধু outline দাও, আমি approve করলে full post লেখো।Professional Email
কঠিন পরিস্থিতির email — client-কে bad news, boss-এর কাছে raise চাওয়া, বা complaint handle করা — Claude সবচেয়ে ভালো ভাষায় লিখে দেয়।
👇 নিচের প্রম্পটটি কপি করুন — [ ] চিহ্নিত অংশগুলো নিজের তথ্য দিয়ে বদলান।
একটা professional email লেখো। Situation: আমি একজন project manager। একটা client project-এর deadline ২ সপ্তাহ পিছিয়ে দিতে হবে কারণ team member অসুস্থ। Client আগে থেকেই একটু impatient। Email-এ থাকবে: - Delay-এর কারণ (সৎভাবে কিন্তু professional) - নতুন timeline - আমরা কী করছি দ্রুত শেষ করতে - Apology, কিন্তু অতিরিক্ত না Tone: Professional, sincere, confident — defensive নাCV ও Cover Letter
Job description দিন, Claude সেই অনুযায়ী আপনার CV-র summary এবং tailored cover letter তৈরি করবে।
👇 নিচের প্রম্পটটি কপি করুন — [ ] চিহ্নিত অংশগুলো নিজের তথ্য দিয়ে বদলান।
আমার জন্য একটা cover letter লেখো। Job: UX Designer, mid-level, remote, product company Job description-এ চাওয়া হয়েছে: Figma expert, user research experience, stakeholder communication আমার background: - ৩ বছর UX experience - Figma, Sketch, Adobe XD জানি - ২টো B2C product-এ কাজ করেছি - User interview এবং usability testing করেছি Cover letter ৩ paragraph-এ লেখো। Opening টা generic "I am writing to apply" দিয়ে না শুরু করো।Business Proposal ও Pitch
একটা idea বা service pitch করতে হবে? Claude structured, persuasive proposal লিখে দেয়।
👇 নিচের প্রম্পটটি কপি করুন — [ ] চিহ্নিত অংশগুলো নিজের তথ্য দিয়ে বদলান।
একটা business proposal লেখো। আমি: Freelance social media consultant Potential client: একটা local restaurant chain (৫টা branch) তারা যা চায়: Social media presence বাড়াতে, Instagram ও Facebook-এ আমার offer: Monthly retainer — content planning, post creation, engagement Proposal-এ রাখো: - Executive summary (সংক্ষিপ্ত) - কেন এটা দরকার (তাদের current problem) - আমার approach - Deliverables প্রতি মাসে - Pricing structure (আমি নিজে fill করবো — placeholder রাখো) - Next steps Professional কিন্তু approachable tone।Existing Content Edit ও Improve
নিজের লেখা paste করুন, Claude সেটাকে ভালো করে দেবে।
👇 নিচের প্রম্পটটি কপি করুন — [ ] চিহ্নিত অংশগুলো নিজের তথ্য দিয়ে বদলান।
এই paragraph টা এডিট করো: [আপনার লেখা paste করুন] করতে হবে: - ৩০% shorter করো, ভাব না হারিয়ে - Passive voice active করো - Jargon কমাও - Flow ভালো করো দুটো version দাও — একটা conservative edit, একটা aggressive।Bangla লেখা
Claude বাংলায় বেশ ভালো কাজ করে। কিছু টিপস মানলে আরও ভালো output পাবেন।
👇 নিচের প্রম্পটটি কপি করুন — [ ] চিহ্নিত অংশগুলো নিজের তথ্য দিয়ে বদলান।
বাংলায় একটা Facebook post লেখো। Topic: আমার নতুন online course launch হচ্ছে — "Figma দিয়ে UI Design শেখো" Audience: University students এবং career change করতে চাওয়া young professionals Tone: Excited কিন্তু authentic — oversell না, কিন্তু confidence থাকবে Length: ১৫০-২০০ শব্দ Style: সহজ বাংলা, কিছু English technical terms রাখো (Figma, UI, design) শেষে একটা call-to-action রাখো।Bangla Tips: Claude-এ বাংলা লেখার জন্য পরিষ্কারভাবে বলুন "সহজ বাংলায় লেখো, কঠিন সংস্কৃত শব্দ পরিহার করো।" Technical terms বাংলায় translate না করতে চাইলে বলুন "UI, UX, design, strategy এই শব্দগুলো বাংলায় না বদলে রাখো।" Claude সেটা মানবে।
Tone Control — Claude-এর সুপার পাওয়ার
Claude-এর সবচেয়ে practical সুবিধাগুলোর একটা হলো on-demand tone adjustment। এটা professional writing-এ অসাধারণ কাজে আসে।
"Write conversationally for Instagram — short sentences, friendly, use 2-3 relevant emojis, no corporate language."
"Write like a friendly expert — authoritative but accessible, explain technical terms, use real examples."
"Write formally for a government proposal — formal Bangla, structured paragraphs, no contractions, third person."
"Write in a confident startup tone — bold claims with evidence, action-oriented language, optimistic but grounded."
"Write in an academic style — cite reasoning clearly, use hedging language where appropriate, structured argument."
"Write empathetically for a customer who is frustrated — acknowledge their frustration, apologize sincerely, offer clear next steps."
Tone control-এর সবচেয়ে ভালো ব্যবহার হলো same content-কে multiple platform-এর জন্য adapt করা। একটা blog post-এর key points থেকে Claude একটা LinkedIn post, একটা tweet thread, এবং একটা newsletter summary তৈরি করে দিতে পারে — সব আলাদা tone-এ।
👇 নিচের প্রম্পটটি কপি করুন — [ ] চিহ্নিত অংশগুলো নিজের তথ্য দিয়ে বদলান।
এই blog post-এর key points নিয়ে তিনটা আলাদা version তৈরি করো: [Blog post paste করুন] Version 1: LinkedIn post (professional, 150 words, 3-5 key insights) Version 2: Instagram caption (casual, engaging, 80 words, 3 hashtag suggestions) Version 3: Email newsletter intro (warm, personal, 100 words, link to full post) প্রতিটার tone এবং length আলাদা রাখো।Honest Critique — আপনার লেখার সৎ সমালোচনা নিন
Claude-এর একটা অসাধারণ feature হলো — আপনি চাইলে সে আপনার লেখার সৎ সমালোচনা করবে। শুধু "ভালো হয়েছে" বলবে না।
এটা কাজে আসে যখন আপনি নিজের লেখা সম্পর্কে confident না, বা professionally important কিছু পাঠানোর আগে একটা review চান।
👇 নিচের প্রম্পটটি কপি করুন — [ ] চিহ্নিত অংশগুলো নিজের তথ্য দিয়ে বদলান।
এই email/article/proposal টা critically review করো। [লেখা paste করুন] আমাকে বলো: 1. কী ভালো হয়েছে (সংক্ষেপে) 2. কী দুর্বল বা কাজ করছে না (সরাসরি বলো) 3. কোন অংশ confusing বা unclear 4. Tone কি purpose-এর সাথে match করছে? 5. ৩টা specific পরামর্শ কীভাবে উন্নত করবো "খুব ভালো হয়েছে" style-এর generic praise চাই না — সত্যিকারের feedback দাও।✦ Claude সাধারণত যেভাবে উত্তর দেয় শক্তিশালী দিক: Opening paragraph টা strong, problem clearly stated। দুর্বল দিক: - Third paragraph repetitive — আগের paragraph-এরই restatement - Call-to-action specific না — reader কী করবে exactly বুঝছে না - "Best-in-class solution" type phrase overused এবং meaningless Tone: Overall okay, কিন্তু middle section-এ defensive হয়ে গেছে। ৩টা পরামর্শ: 1. Third paragraph বাদ দিন বা এটাকে একটা new point করুন 2. CTA-তে specific action বলুন: "Reply to this email by Friday" 3. "Best-in-class" এর জায়গায় specific achievement দিন
Pro Tip: Critique চাওয়ার সময় বলুন "এটা [context] এর জন্য, [audience]-কে পাঠাবো।" Context না দিলে Claude generic feedback দেয়। Context দিলে সে আপনার specific situation অনুযায়ী বলবে।
Bangla Writing-এ Claude — Tips ও সীমাবদ্ধতা
Claude বাংলায় কাজ করে, কিন্তু ইংরেজির চেয়ে কিছুটা কম fluent। নিচের tips মানলে অনেক ভালো output পাবেন।
ভালো Bangla Output পাওয়ার Tips
- Style specify করুন: "সহজ কথ্য বাংলায় লেখো" বা "আনুষ্ঠানিক লিখিত বাংলায় লেখো" — স্পষ্টভাবে বলুন।
- Mixed language ঠিক করুন: যদি English-Bangla mix চান (যেমন tech writing-এ), বলুন "Technical terms ইংরেজিতে রাখো, বাকি বাংলায়।"
- Sample দিন: আপনার নিজের কোনো লেখা দিয়ে বলুন "এই style-এ লেখো।" Claude আপনার voice imitate করতে পারে।
- Review করুন: Claude-এর বাংলা সবসময় perfect না। Grammar এবং phrasing নিজে check করুন।
- Iterate করুন: প্রথম version পছন্দ না হলে বলুন "এই অংশটা আরও natural করো" বা "এটা বেশি formal, casual করো।"
সীমাবদ্ধতা: Claude-এর বাংলা কখনো কখনো একটু literal translation-এর মতো শোনায়। বিশেষত nuanced cultural expression, proverb, বা idiomatic language-এ। Final edit সবসময় নিজে করুন।