এই গাইডে যা পাবেন
- বাড়ি কেনার আগে কতটুকু প্রস্তুত থাকতে হবে
- Down Payment: কত লাগে সত্যিই?
- Mortgage Pre-approval প্রক্রিয়া
- বাড়ি খোঁজা ও Offer দেওয়া
- Closing Costs কী কী
- নতুন অভিবাসীর জন্য বিশেষ বিষয়
আগে একটা reality check
আপনি 5 বছর rent দিয়েছেন। এক বছর $30,000 rent। 5 বছরে $150,000+ — সম্পূর্ণ landlord-এর হাতে গেল। কোনো equity build হয়নি। আপনি ভাবছেন বাড়ি কিনলে এই টাকা নিজের হতো।
এটা সত্যি, কিন্তু পুরো সত্যি না। বাড়ি কেনার নিজস্ব খরচ আছে — property tax (NJ-তে $8,000-$15,000/year প্রায়), maintenance (1% of home value/year rule), HOA, insurance, mortgage interest। প্রথম 5-7 বছরে আপনার monthly payment-এর বেশিরভাগ interest, খুব কম principal। তাই "rent throwing money away" narrative টা incomplete।
আমার honest opinion: বাড়ি কিনুন যখন (1) আপনি ওই city-তে 5+ বছর থাকার plan করেছেন, (2) emergency fund + down payment + closing cost সব আলাদাভাবে আছে, (3) job stable, (4) monthly PITI আপনার gross income-এর 28%-এর নিচে। এই 4টা চেক না হলে wait করুন — তাড়াহুড়োর বাড়ি কেনা bigger mistake।
বাড়ি কেনার আগে প্রস্তুতি
| প্রয়োজনীয়তা | মিনিমাম | আদর্শ |
|---|---|---|
| Credit Score | ৫৮০ (FHA Loan) | ৭২০+ |
| Down Payment | ৩.৫% (FHA) | ২০% (PMI এড়াতে) |
| চাকরির স্থায়িত্ব | ২ বছর একই চাকরি | একই ক্ষেত্রে ২+ বছর |
| Debt-to-Income Ratio | ৪৩% এর নিচে | ৩৬% এর নিচে |
| Emergency Fund | ৩ মাসের খরচ | ৬ মাসের খরচ |
Down Payment — কত লাগে সত্যিই?
- FHA Loan: ৩.৫% Down Payment, Credit Score ৫৮০+। প্রথমবার ক্রেতাদের জন্য জনপ্রিয়।
- Conventional 97: মাত্র ৩% Down, Credit Score ৬২০+।
- Conventional 20%: PMI দিতে হয় না, সুদ কম।
- VA Loan: সামরিক পরিবারের জন্য ০% Down Payment।
Mortgage Pre-approval — প্রথমে এটা করুন
বাড়ি দেখতে যাওয়ার আগেই Pre-approval নিন। এটা দেখায় আপনি কত টাকার বাড়ি কিনতে পারবেন এবং Seller কে বিশ্বাস দেয়।
Pre-approval এ কী লাগে?
- ২ বছরের W-2 বা Tax Return
- সাম্প্রতিক Pay Stub (১ মাসের)
- ব্যাংক Statement (২–৩ মাসের)
- SSN (Credit Check এর জন্য)
- বিভিন্ন Lender তুলনা করুন — ০.৫% কম Rate মানে হাজার হাজার ডলার সাশ্রয়
বাড়ি কেনার ধাপগুলো
- Credit Score ঠিক করুন — ৬ মাস আগে থেকে
- Down Payment জমান — HYSA বা সেফ অ্যাকাউন্টে রাখুন
- Pre-approval নিন — ৩–৫ Lender তুলনা করুন
- Real Estate Agent বাছাই — Buyer's Agent আপনার পক্ষে কাজ করে, বিনামূল্যে
- বাড়ি দেখুন — Zillow, Redfin, Realtor.com
- Offer দিন — Agent এর সাহায্যে
- Inspection করুন — $৩০০–৫০০ খরচ, কিন্তু অবশ্যই করুন
- Appraisal — Bank নিজেই করে
- Closing — সব কাগজপত্রে সই, চাবি নিন!
Closing Costs — অনেকে ভুলে যান
শুধু Down Payment নয়, Closing এ আরও ২–৫% লাগে।
| Closing Cost | আনুমানিক পরিমাণ |
|---|---|
| Loan Origination Fee | $১,০০০–$৩,০০০ |
| Appraisal | $৩০০–$৬০০ |
| Home Inspection | $৩০০–$৫০০ |
| Title Insurance | $৫০০–$১,৫০০ |
| Property Tax (Prepaid) | ২–৩ মাস আগাম |
| Homeowners Insurance (Prepaid) | ১ বছর আগাম |
| মোট আনুমানিক | $৩০০,০০০ বাড়িতে $৬,০০০–$১৫,০০০ |
নতুন অভিবাসীর জন্য বিশেষ বিষয়
- Green Card আছে? সব ধরনের Loan পাবেন।
- Work Visa (H-1B, L-1)? বেশিরভাগ Lender Loan দেয়, তবে বড় Down Payment চাইতে পারে।
- ITIN দিয়ে? কিছু Community Bank ও Credit Union ITIN Mortgage দেয়।
- চাকরির History: আমেরিকায় ২ বছরের History না থাকলে দেশের চাকরির প্রমাণ দিন।
রিয়েল এস্টেট সিরিজ · পর্ব ১/৫